গ্রাম বাংলাদেশবাংলা

চাঁদপুরে বাসচাপায় প্রবাসীর স্ত্রী নিহত, আহত ৪

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের একটি বাসের চাপায় সাদিয়া আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোবাইকের চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে মতলব-নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সাদিয়া আক্তার উপজেলার ঘিলাতলী এলাকার বাসিন্দা। আহতরা হলেন হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) এবং অটোবাইকচালক ফারুক হোসেন (৪৩)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগদা বড় বাড়ির আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার জানাজা ও দাফনকাজে অংশ নিতে নিহত সাদিয়া ও আহত আত্মীয়স্বজনরা ভোরে একটি ব্যাটারিচালিত অটোবাইকে করে ঘিলাতলী থেকে ওই বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে নাগদা বড় বাড়ির সামনের মোড়ে রাস্তার পূর্বপাশে অটোবাইকটি থামিয়ে রাখা হয়েছিল। এ সময় বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) দাঁড়িয়ে থাকা অটোবাইকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

​দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুরে আলম অভি সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

​নিহত সাদিয়ার মরদেহ এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হোসনেয়ারা বেগম, জিলানী, পারভীন ও চালক ফারুক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিসহ চালক কাউসার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

​মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাসচালককে গ্রেপ্তার দেখিয়ে বাসটি জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button