গ্রাম বাংলাদেশবাংলা

বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে এক বিএডিসি ডিলারকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে বাজিতেরপাড়া এলাকার বিএডিসি ডিলার প্রতিষ্ঠান এস এন ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলারকে আট হাজার টাকা জরিমানা করা হয়। কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button