গ্রাম বাংলাঅপরাধদেশবাংলা

আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছয়জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটকদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায়।

পুলিশ জানায়, চৌমুহনীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম চলছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে শুক্রবার রাত ও শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালায়। অভিযানকালে শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেল থেকে একজন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়।

এদিকে শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় পাঁচজন পুরুষ ও সাতজন নারীকে আটক করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, আটকদের দণ্ডবিধি অনুযায়ী সাধারণ উপদ্রব বা পাবলিক নিউসনে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button