গ্রাম বাংলাদেশবাংলা
ইসলামপুরে বজ্রাঘাতে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।



