বাংলাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

বাংলা টিভি ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

নতুন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি রোগীর চাপও ক্রমেই বাড়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button