বাংলাদেশ

ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ১৯৪৮ সালের একটি বিতর্কিত ছবি ভেঙে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় এ ঘটনা ঘটে।

ছবি ভাঙার ঘটনায় জড়িত শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান আবু তৈয়ব। বর্তমানে তিনি চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন আবু তৈয়ব হাবিলদার। ওই নির্বাচনে তিনি সবচেয়ে বেশি বয়সী ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন।

ডাকসুর সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে বিতর্ক ও আলোচনা রয়েছে। তবে সোমবার ঠিক কী কারণে শিক্ষার্থী ছবিটি ভেঙেছেন, সে বিষয়ে তার বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button