গ্রাম বাংলাদেশবাংলা

রাউজানে দেড় লাখ টাকার অবৈধ সার জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে মোবাইল কোর্টের অভিযানে প্রায় দেড় লাখ টাকার অবৈধ সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম।

অভিযানে মোট ৯০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে টিএসপি ও টিএসপি কমপ্লেক্স ৫৯ ব্যাগ, ডিএপি ১০ ব্যাগ এবং এমওপি ২১ ব্যাগ রয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৪৫০ টাকা। মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজ আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, উপ-কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ, এনএসআই কর্মকর্তা দিপলু বড়ুয়া, ডিজিএফআইয়ের পরিদর্শক কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, “কৃষকদের স্বার্থ বিবেচনায় রেখে রাউজানে সার বিক্রয়, মজুত ও সরবরাহ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম, অবৈধ মজুত বা নির্ধারিত নিয়মের বাইরে বিক্রয়ের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button