গ্রাম বাংলাদেশবাংলা
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইশান সিকদার (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশান সিকদার উপজেলার পশ্চিম বাঘড়া গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে ফুলতলা যাওয়ার সময় বরিবরখোলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ইশানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলার ফুলতলা এলাকার রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।



