বাংলাদেশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) তার কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে অপ্রতিমের কাছে থাকা আইফোনকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



