দুর্ঘটনাপ্রধানমন্ত্রী

আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনাও করেন তারা। রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

এর আগে, আগুন লাগলে ভেতরে বিভিন্ন কেমিকেলের সরঞ্জাম থেকে শুরু করে সিলিন্ডার গ্যাস ও নানা রকম বিস্ফোরকের দ্রব্য থাকাতে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। যার কারণে আশেপাশে থাকা সাধারণ মানুষও সরে যাওয়ার হয়ত সময় করে উঠতে পারেনি। যার কারণে সড়কেও মিলছে মরদেহ। এছাড়া আগুন লাগার পর থেকেই বিস্ফোরণের মত একটু পর পর শব্দ করে ভেতরে বিকট শব্দে সরঞ্জামগুলো বিস্ফোরণ হচ্ছিল।
চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযানে ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সার্চিং অভিযান চলছে। প্রতিটি বিল্ডিংয়ের প্রতিটি কক্ষ তল্লাশি শেষে ক্ষয়ক্ষতির বিষয়ে পুরো তথ্য দেয়া সম্ভব হবে।

বুধবার রাত তখন দশটা, অন্যান্য দিনের মতই রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মসজিদের গলিতে লেগে আছে যানজট। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে উঠে আশপাশের এলাকা। মসজিদের পাশের ওয়াহেদ ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাসা বাড়িসহ নন্দকুমার দত্ত সড়কে থাকা কয়েকটি খাবার হোটেলে। একই সাথে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। চারতলা আবাসিক ওই ভবনটির নিচতলায় রাসায়নিক গুদাম থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। একের পর এক বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button