রাজনীতি

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: তথ্য উপদেষ্টা

বাংলা টিভি ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার আওতায় বিচার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্বেচ্ছায় দেশে ফিরলেও আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের জনগণ তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে দেখতে চায়।

জাহেদ উর রহমান আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, ওই গণঅভ্যুত্থানে বিএনপিরও ভূমিকা ছিল এবং যথাযথ মর্যাদায় জুলাইয়ের ঘটনাবলি স্মরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button