রাজনীতি

ভুল শিরোনাম সংশোধন ও বাংলা টিভি কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

বিশেষ সংশোধনী বিজ্ঞপ্তি:

বাংলা টিভির ডিজিটাল মাধ্যমে প্রকাশিত ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহীম এর বক্তব্য ঘিরে একটি সংবাদের শিরোনাম নিয়ে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝার কারণে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল।

সম্প্রতি ডিজিটাল বিভাগে ভুলবশত একটি সংবাদের শিরোনাম দেওয়া হয়েছিল— “সড়কে আগের মতো চাঁদা তুলতে বললেন এমপি”। বিষয়টি নজরে আসার সাথে সাথেই, অর্থাৎ ভিডিওটি আপলোড করার ৫ মিনিটের মধ্যে তা সংশোধন করে সংবাদের প্রকৃত তথ্যানুযায়ী নতুন শিরোনাম দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

বর্তমানে সংশোধিত শিরোনামটি হলো: “সড়কে ট্যাক্স তোলার বিষয়ে যা বললেন এমপি”।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত ভুলের জন্য বাংলা টিভি কর্তৃপক্ষ সম্মানিত পাঠক এবং দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে বাংলা টিভি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button