জাতীয়স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৫ জন মারা গেছেন। এরমধ্যে সেপ্টেম্বরে ২১ দিনেই মারা গেছেন ৯৮ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

গত ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি ঢাকা বিভাগ, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button