বাংলাদেশ

এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। তবে বিপরীত চিত্রও রয়েছে—এবার ১৩৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। মোট পাস করা শিক্ষার্থীর হিসাবে জিপিএ-৫ প্রাপ্তির হার ৬.২ শতাংশ।

ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button