বাংলাদেশ

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইরে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি মাখিয়ে বিকৃত করার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা তাঁর মুখাবয়বের অধিকাংশ অংশ এবং নাম মুছে গেছে। এর আগেও একই স্মৃতিস্তম্ভে এ ধরনের ঘটনা ঘটেছিল।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদের। তিনি জানান, এর আগেও স্মৃতিস্তম্ভটি একইভাবে বিকৃত করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button