বাংলাদেশ

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

বাংলা টিভি ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় নিহত তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। ঘটনার পর চালক পালিয়ে গেলে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button