দুর্ঘটনাবাংলাদেশ

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ মৃতের সংখ্যা বেড়ে ৫

||বাংলা টিভি অনলাইন||  রাজধানীর উত্তরখান হেলাল মার্কেটে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের আরো দুইজন মারা গেছেন।

মঙ্গলবার রাতে পূর্ণিমা (৩৫) ও বুধবার সকালে ডাবলু (৩৩) নামে দুজন মারা যান। আগুনে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ এবং পূর্ণিমার ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচজন মারা গেলেন। দগ্ধ আটজন একই পরিবারের সদস্য। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন আঞ্জু আরা (২৫) ,আব্দুল্লাহ সৌরভ (৫) ও সগার (১২)

উল্লেখ্য,গত শনিবার ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button