কম্বোডিয়ায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু

||বাংলা টিভি অনলাইন||
কম্বোডিয়ায় বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। ক্রেটি প্রদেশের এক গ্রামাঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদ্যপানে তিন ব্যক্তির মৃত্যু ছাড়াও অপর ৪৪ জনকে সকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
ক্রেটি প্রদেশের সাম্বু জেলার পুলিশ প্রধান বুন ছোইওন গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার ক্রেটি প্রদেশের রেফারাল হাসপাতালে বিষাক্ত মদ পান করে দুইজন পুরুষ ও এক নারী মারা যান ও অপর ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভাত থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মদে বেশি পরিমাণে মিথানল ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেরই মাথা ঘোরা, চোখে চুলকানি, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট দেখা দেয়।
বুন ছোইওন জানান, গ্রাম্য ওই মদ প্রস্তুতকারককে এ ধরনের দুঃখজনক ঘটনার জন্যে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। মদের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় ডেমরে গ্রামে এ ঘটনা ঘটে।
বাংলাটিভি/এসএম /এবি



