আওয়ামী লীগরাজনীতি
ছাত্রলীগের কমিটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ হতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগ বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
সন্ধ্যা ৭ টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ছাত্রলীগের বর্তমান অবস্থা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে শোকজ-পরবর্তী করণীয় এবং মদদদাতাদের বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দলীয়ভাবে জানা গেছে।
কমিটির বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ওপর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকার্মীরা ক্ষুব্ধ।
সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।



