আওয়ামী লীগরাজনীতি
অভ্যন্তরীণ কোন্দলে ছাত্র দলের সম্মেলন বন্ধ হয়েছে : ওবায়দুল কাদের

বুলবুল আহমেদ, ঢাকা : নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্র দলের সম্মেলন বন্ধ হয়েছে এখানে আওয়ামী লীগের কোন হাত নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ারদী উদ্যানে শেখ হাসিনার জন্ম বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে যুব সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অর্জন আর রাজনৈতিক প্রজ্ঞা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এ ছাড়াও তারা নেতিবাচন রাজনীতির কারণে জন বিচ্ছিন্ন হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই মুখপাত্র।
বাংলাটিভি/ এসনূর



