আওয়ামী লীগরাজনীতি

‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার’

শাহরিয়ার রাজ : সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বর্তমান সরকার, এমনকি প্রশাসনসহ এই দুর্নীতিতে যেই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক ও জঙ্গী নির্মুলে যেমন সরকারের জিরো টলারেন্স তেমনি দুর্নীতিবাজদের ক্ষেত্রেও সেই একই নীতি অনুসরণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। যারা সাইবার ক্রাইম যারা করছে, তাদেরকেও প্রযুক্তির কল্যাণে আইনের আওতায় আনা হবে।

এসময় সুশিক্ষার ব্যবহার সব্বোর্চ্চ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেবার আহ্বান জানান শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button