বিএনপিরাজনীতি

‘দোষ অন্যের ওপর চাপাতে মিথ্যাচার করছে সরকার’

নিজেদের দোষ কে অন্যের ওপর চাপানোর জন্য সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মশাররফ হোসেনে।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক মানব বন্ধনে এ অভিযোগ করেন তিনি।

এসময় খন্দকার মশাররফ বলেন, দেশের অর্থনীতি কিংবা আইন-শৃঙ্খলার ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। তাই দোষ অন্যের ঘাড়ে চাপাতে মিথ্যাচার করছে সরকার। বিএনপি দেশে জুয়ার সৃষ্টি করে নাই দাবি করে, আওয়ামী লীগই এসব আশ্রয় প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেন এই নেতা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button