আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র

আফরিন রিয়া : আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ট্রাম্প প্রশাসন। এর কয়েকঘণ্টা পরই জানা যায়, উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারে আরো সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অন্য যেকোন দেশের তুলনায় এ নিষেধাজ্ঞা এ যাবতকালের মধ্যে সবচেয়ে কঠিন। তবে এখনই সামরিক হামলার কোন পরিকল্পনা নেই। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসছে।
ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এ ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান।
বাংলাটিভি/ নূর



