আওয়ামী লীগরাজনীতি

‘গুটিকয়েক লোকের দায়ভার দল নেবে না’

মাসুদ সুমন : গুটিকয়েক লোকের অপরাধের দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়, বিএনপিসহ অন্যান্য দলের আওয়ামী লীগে অনুপ্রবেশে যারা সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পরে, এই একই অনুষ্ঠানে ‘যে কোন মূল্যে ক্যাসিনোর মদদ দাতাসহ দুষ্কৃতিকারী বিতাড়িত করা হবে’ বলে জানান দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এমপি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক আলোচনাসভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে জয়ী হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

বিএনপির মতো দেশকে ভোগ করার জন্য নয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলে সভায় মন্তব্য করেন আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠিত হতো না বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button