আওয়ামী লীগরাজনীতি
‘খালেদা জিয়ার জামিনে সরকারের কোন হাত নেই’

চট্টগ্রাম প্রতিনিধি : সাজাপ্রাপ্ত আসামির জামিনের বিরোধিতা করা রাষ্ট্রপক্ষের দায়িত্ব জানিয়ে, খালেদা জিয়া কোন বিবেচনায় মুক্তি পাবেন, তা আদালতের এখতিয়ার। এতে সরকারের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আধুনিক সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার শেষে, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও, প্রণোদনা বাড়ানো হচ্ছে। একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবু মোমেনের সভাপতিত্বে, সেমিনারে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজাসহ অন্যরা।



