আওয়ামী লীগরাজনীতি
হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মোতাব্বির হোসেন, হবিগঞ্জ : হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।
পরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেত্রীগণ।
হবিগঞ্জ মহিলা আওয়ামী লীগের আয়োজনে সম্মেলনে ৯টি উপজেলার বিভিন্ন স্তরের নেত্রীগণ অংশ নেন।



