
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ব্যবধানের জয় পেলো ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদরে হারিয়েছে ইনিংস ও ১৩৭ রানের ব্যবধানে। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা।
তৃতীয় দিনের শেষ বলে ৩২৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলোঅনে পড়া দলটি চতুর্থ দিন আবারো ব্যাট করতে নামে তারা। উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজার বোলিং দাপটে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস থামে ১৮৯ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে ডিন এলগার। ৩৮ রান আসে টেম্বা বাভুমার ব্যাট থেকে। এজয়ে ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রয়েছে বিারট কোহলির দল।
ক্যারিয়ার সেরা ২৫৪ রানে হারা না মানা ইনিংস খেলে ম্যাচ সেরা হন ভারতের দলপতি কোহলি।



