আন্তর্জাতিক
পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯

||বাংলা টিভি অনলাইন||
পাকিস্তানে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
রবিবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলার মুলতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ২৫ জন নিহত হন। সংঘর্ষের একটি বাস পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ।
বাংলাটিভি/এসএম/এবি



