
সাকিব আল হাসানের ১ বছরের শাস্তি মওকুফ করেছে আইসিসি। অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে এই সুযোগ দিয়েছে আইসিসি। হিসাব অনুযায়ী আগামী বছরের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন এই ক্রিকেটার।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করলেও আইসিসিকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হোন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এক টুইটে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
তবে, অপরাধ স্বীকার করে নেওয়া এবং তদন্তে সহযোগীতা করায় তার ১ বছরের শাস্তি মওকুফ করে আইসিসি।
আইসিসিরি দুর্নীতিদমন নীতিমালায় লেখা আছে, কোনো ক্রিকেটার, কোচিং স্টাফ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসের সদস্য, জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কেউ জুয়াড়িদের কাছ থেকে কোনো ধরনের প্রস্তাব পেলে তা যতটা দ্রুত সম্ভব বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে জানাতে হবে।
কিন্তু তা করেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ফলে আইসিসির কাছে নিজের ভুল স্বীকার করে পুরোপুরি ক্ষমা না পেলেও কিছিুটা ছাড় পেয়েছে সাকিব। অবশেষে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি ।
নূর / বাংলা টিভি



