
চারদিনেই শেষ হলো ব্রিসবেন টেস্ট। পাকিস্তানকে ইনিংস এবং পাঁচ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
দিনের শুরুতে বেশিক্ষণ টিকতে পারেননি শান মাসুদ। ৪২ রানে ফেরেন তিনি। রানের খাতা খোলার আগেই ফেরেন ইফতিখার মাহমুদ। মাত্র ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
সেখান থেকে বাবর আজম ও রিজওয়ানের ষষ্ঠ উইকেটে ১৩২ রান যোগ করলে খানিকটা আসা জাগে স্বাগতিক শিবিরে। ১০৪ রান করেন বাবর আজম। রিজওয়ান ফেরেন ৯৫ রানে। তাতেই পরাজয়ে নিশ্চিত হয় তাদের।
৩৩৫ রানে অলআউট হলে, মেনে নিতে হয় ইনিংস ও ৫ রানের পরাজয়। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড চারটি এবং প্যাট কামিনস নেন তিনটি উইকেট। ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন মার্নাস লাবুশেন।



