অন্যান্যবাংলাদেশ

কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের মুখে প্রান্তিক চিংড়ি চাষিরা

আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার অজুহাত দেখিয়ে বছরের বেশির ভাগ সময় চিংড়ির মূল্য কমিয়ে দিচ্ছেন পাইকাররা। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রান্তিক খামারিরা।

এদিকে, ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের নেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সারা বিশ্বে চাহিদা থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হয় সাদা সোনা খ্যাত গলদা চিংড়ির। তবে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ আর খাবারের দাম বাড়ায় অনেকটা হুমকির মুখে পড়েছে এ শিল্প।  নানা সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে চিংড়ি চাষ করেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের মুখে প্রান্তিক চাষিরা।

ক্ষুদ্র খামারি পর্যায়ে দাম সমন্বয়ের মাধ্যমে এই সাদা সোনা রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ফিস ফার্ম অনার্স এসোসিয়েশন। বিষয়টি সরকার অবগত জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তবে, অধিক মুনাফার জন্য যারা চিংড়িতে অপদ্রব্য মেশায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেও বলে জানান মন্ত্রী।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button