প্রধানমন্ত্রীবাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৮টি ইসলামী দলের সংলাপ চলছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী দলগুলোর সংলাপ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে
সংলাপে বসেছে আটটি ইসলামী দল।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে গণভবনে ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়।
সংলাপে বসা দলগুলো হচ্ছে- জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি,
আশিক্কিনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট,
ইসলামিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (আইডিএ)।
এর আগে, গত ১ নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসে আওয়ামী লীগ ও ১৪ দল।
পরদিন সংলাপ অনুষ্ঠিত হয় যুক্তফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীনদের। আগামীকাল৭ নভেম্বরের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হবে সরকারের।
বাংলাটিভি/এসএম/এবি



