নির্বাচন পেছানোর আর কোন সুযোগ নেই: সিইসি

নির্বাচনের তারিখ পেছানো ও নির্বাচন কমিশনের মন্তব্য
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। একইসঙ্গে সব দলের উপস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন চায় সিইসি।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সকালে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা
বলেন। বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে সিইসি বলেন, অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এর
আগে ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে তা
পরিবর্তন করে পুনঃ-তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ঈশই)। কেএম নূরুল হুদা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং অফিসারদের
যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কারো ব্যক্তিগত ব্যর্থতা যেন সম্মিলিত ব্যর্থতায় পরিণত না হয়- সে বিষয়ে খেয়াল রাখাতে হবে। একই
সঙ্গে রিটার্নিং অফিসারদের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানান। এছাড়াও আগামীতে সব সময়
সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানান সিইসি। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরে জানানো হবে।
বাংলাটিভি/এসএম/এবি



