
আবারো কলকাতার তরুণ পরিচালক পরিচালক সৌকর্য ঘোষালের ছবিতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। ‘ভূত পুরী’ ছবির পর সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ওসিডি’। আর সেই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ছবিতে আরও আছেন কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, অনসুয়া মজুমদারের মতো শিল্পীরা। ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির কাজ। একজন ব্যক্তির ‘ওসিডি’ বা ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার’ আছে কি নেই, তাই নিয়েই গল্প।
সৌকর্য পরিচালিত ‘রেইনবো জেলি’, ‘রক্ত রহস্য’ ছবিগুলো দর্শক হৃদয়ে ভালোই সাড়া ফেলেছিল। প্রতিটা ছবির গল্পের বিষয়বস্তু ছিল ভিন্ন। আর বাঙালি ভূতের গল্প ‘ভূত পুরী’ এখনও মুক্তি পায়নি। ‘ওসিডি’ ছবিটিও যে অন্যরকম স্বাদ দেবে তাতে সন্দেহ নেই।
তবে, সম্প্রতি গুঞ্জন উঠেছে, ওপার বাংলার একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন জয়া। কিন্তু না, সেই সম্ভাবনা নস্যাৎ করে দেন নায়িকা নিজেই। বিষয়টি জেনে অবাক হয়েছেন তিনি। জয়া জানালেন, আমি কী করে প্রডিউসার হবো! এই ছবিতে আমি শুধু অভিনয় করছি। বাকি কথাগুলো কেবলই গুঞ্জন।



