রাজনীতিআওয়ামী লীগ
বেসরকারি কোম্পানিগুলোকে টিকা তৈরির পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি কোম্পানিগুলোকে টিকা তৈরির পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার এক বছরে সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি আরো বলেন দেশে করোনার ভ্যাকসিন তৈরিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সে লক্ষ্যে সকল প্রস্তুতি চলমান রয়েছে।



