রাজনীতিআওয়ামী লীগ
দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে: কাদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। শৃঙ্খলা না মানলে যত বড় শক্তিশালী হোন না কেন, দল কাউকে ছাড় দেবে না।
এসময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।



