রাজনীতিবিএনপি

বাংলাদেশ-ভারত সম্পর্কে দরকার অমীমাংসিত ইস্যু’র সমাধান: ফখরুল

ভারত বাংলাদেশের সু-সম্পর্ক বজায় রাখতে হলে, অমীমাংসিত সমস্যার সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফখরুল। এসময় তিনি বলেন, ভারত নিজেদের হিস্যা বুঝে নিলেও বাংলাদেশের সমস্যার জট খুলছে না।

এসময়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় দেশের জনগণের সম্পৃক্ততা না রাখারও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button