
আইনের ঊর্ধ্বে নয় কেউই, উল্লেখ করে বলেছেন,আমাদের পুলিশ বাহিনীর মধ্যেও যাঁরা অন্যায় করছেন—তাঁরাও মানুষ, তাঁরাও এ দেশের জনগণ, কাজেই আইন অনুযায়ী তাঁদের বিচার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব-দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ মতো পুলিশকে জনতার পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আপনারা সবাই জানেন, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। সবার বিচার হচ্ছে। পুলিশ সদস্যদেরও বিচার হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের মধ্যে এখনও কয়েকজন বিচারাধীন রয়েছেন সেটিও আপনারা জানেন।অধিকাংশ পুলিশ সদস্য তাঁদের দায়িত্ব পালন করছেন বলেই আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাটিভি/ এস



