দেশবাংলা

কিশোরগঞ্জের হাওড়ে বিস্তৃত জলরাশির বুকে গড়ে উঠেছে আন্তর্জাতিক প্রেসিডেন্ট রিসোর্ট

ভ্রমন পিপাসুদের জন্য কিশোরগঞ্জের হাওড়ে বিস্তৃত জলরাশির বুকে গড়ে উঠেছে আন্তর্জাতিক প্রেসিডেন্ট রিসোর্ট।হাওড়ের বিস্ময়কর অল ওয়েদার সড়কের মিঠামইন উপজেলার হোসেনপুরে,বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এ রিসোর্ট।হাওড়ের বুকে প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে,রিপোর্টটি মন কাড়বে যে কারও।

হাওড়ের দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে,শুধুই থৈ থৈ পানি।সাগরের মতই উত্তাল জলের বড় বড় ঢেউ।যেতে যেতেই চোখে পড়বে,জলের ওপর হেলে পড়া,নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি।জলের বুকে বয়ে চলে মহাজানি নাও, আর ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরছেন,জেলেরা।জলপথে কিশোরগঞ্জের হাওরের বিষ্ময়,অলওয়েদার সড়কের মিঠামইন উপজেলার জিরো পয়েন্টে দাঁড়ালেই চোখে পড়বে,দূরে দ্বীপের মতো ভেসে থাকা দু’একটি গ্রাম,আর বর্ণিল,ছোট ছোট স্থাপনা।প্রায় ৩৫ একর জমির ওপর গড়ে ওঠা এ রিসোর্টের চারদিকে শুধুই পানি।ভেতরে বিশালায়তনের পুকুর।রিসোর্টে প্রবেশের পর চোখে পড়বে, সবুজের সমারোহ।নানা জাতের গাছ-গাছালি,পাখিদের কলরব আর বকপাখির ওড়াউড়ি।

রিসোর্টে আছে তিন তারকা মানের,১০টি কটেজ।ডাবল ইউনিটের এসব কটেজে থাকতে পারবেন ৪০টি পরিবার।হাওড়ের ওপর গড়ে তোলা এসব কটেজ থেকে দেখা যাবে,  হাওড়ের সৌন্দর্য্য।রিসোর্টে থাকছে,একসাথে ৪’শ মানুষের ধারনক্ষমতার, আধুনিক আউটডোর পার্টি সেন্টার।ইনডোর রেস্টুরেন্টে পাওয়া যাবে,হাওড়ের তাজা মাছসহ, দেশি-এবং চাইনিজ-থাই ফুড।পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে ওপেন কালচারাল সেন্টার,শিশুপার্ক,সুইমিং পুল,ওয়াটার বাইক,প্যাডেল বোটসহ নানারকম বিনোদনের অনুসঙ্গ।

রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায়,নৌকা কিংবা,স্পিডবোটে ঘোরা যাবে, হাওড়ের বিভিন্ন পর্যটন এলাকায়।বিশাল পুকুরে বর্শি দিয়ে মাছ ধরার পাশাপাশি, পুকুরের চারপাশে পাকা সড়কের বিভিন্নস্থানে বসে আড্ডা দেয়া,রয়েছে কফি পানের সুযোগ।জীববৈচিত্রে ভরপুর কিশোরগঞ্জের হাওড়টি,বর্ষায় নতুন সৌন্দর্য্যে ধরা দেয়,আগন্তুকদের কাছে।তেমনি,শুকনো মৌসুমে বিস্তীর্ণ ফসলের মাঠে, সবুজের সমারোহ আকৃষ্ট করে সাবইকে।তবে উদ্বোধনের আগেই এটি দেখতে,দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন,অসংখ্য দর্শনার্থী।

২০২০ সালের ৪ ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন,রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।তবে রিসোর্টের নির্মাণ কাজ শেষ পোরযায়ে।চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।এ বর্ষাতেই, এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button