
কাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নানা কর্মসূচি নেয়া হয়েছে। যদিও করোনার কারনে গতবছর মত এ বছরও টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্রেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি।
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ধোয়া মোছাসহ শেষ হয়েছে উন্নয়নমূলক কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা ও সড়কে কালো কাপড় দিয়ে তোরণ তৈরী করে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে। তবে করোনার কারণে এ বছর প্রধানমন্ত্রীকে কাছে না পাওয়ায় অনেকটাই হতাশ স্থানীয় নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। ইতোমধ্যে দিবসটি পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাটিভি/এস



