বাংলাদেশঅপরাধ

দ্রুত সময়ে ‘টিকার এসএমএস’পাইয়ে দেয়ার নামে প্রতারণা: গ্রেপ্তার ৪

স্বল সময়ে কোভিড-১৯ এর টিকা পাইয়ে দেয়ার কথা বলে প্রতারনার অভিযোগে ৪ প্রতারককে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব। গ্রেফতার কৃতরা হলেন, মো. নুরুল হক, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান হোসেন এবং মো. দুলাল মিয়া।

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এই চক্রটি মূলত বিদেশগামীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদে বার্তা ছড়িয়ে দিয়ে গ্রেফতারকৃতরা কোভিড টিকা পাইয়ে দেয়ার কথা বলে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। চক্রটি রাজধানীর মুগদা, শাহবাগ এবং মহাখালি সহ বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ছিলো। র্যাব আরো জানায় এ পর্যন্ত দুই শতাধিক মানুষের সাথে দ্রুত কোভিড টিকা পাইয়ে দেয়ার নাম করে প্রতারণা করেছে গ্রেফতারকৃতরা।

“নুরুল হক এ চক্রের হোতা। সাইফুল এবং ইমরান হাসপাতালের সামনে ঘোরাফেরা করতেন এবং টিকা প্রত্যাশীদের দ্রুত এসএমএস পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নুরুল হকের কাছে নিয়ে যেতেন।

“নুরুল হক টিকার এসএমএস নিয়ে দর কষাকষি করতেন। টাকার পরিমাণ নিয়ে বোঝাপড়া হয়ে গেলে তাকে দুলালের কাছে নেওয়া হত। টাকার অঙ্কের উপর নির্ভর করে কত দিনের মধ্যে এসএমএস পাওয়া যাবে সে বিষয়ে আশ্বস্ত করতেন দুলাল।”

সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটি রাজধানীর মুগদা, শাহবাগ, রমনা, শেরেবাংলা নগর, মিরপুর, মহাখালী ইত্যাদি এলাকায় সক্রিয় ছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এসএমএস এর মাধ্যমেও ‘প্রচারণা’ চালাত।

“তাদের প্রচারের বার্তায় লেখা ছিল ‘যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করছে কিন্তু এসএমএস পাইতেছে না তাদের একদিনে এ টিকা নিয়ে দেওয়া যাবে। যারা নতুন, তাদের চারদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে টিকা নিয়ে দেওয়া যাবে’।”

র‍্যাব জানায়, নুরুল হক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০১৮ সালে দেশে ফিরে আসার পর ভিসা জটিলতায় আর যেতে পারেনি। ইমরান হোসেন একটি ট্র্যাভেল এজেন্সিতে চাকরি করেন।

সাইফুল ইসলাম রমনা এলাকার চা দোকানি। একসময় তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। সেসময় ফর্ম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি চাকরিচ্যুত হন।

দুলাল মিয়া একটি হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে গাড়ি চালক হিসেবে হাজ করছেন। তবে তিনি কোন হাসপাতালে কাজ করেন তা জানায়নি র‍্যাব।

কমান্ডার মঈন জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button