আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আইডার প্রভাব: মৃত্যু ৪৬, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে হারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৪৫ জন মারা গেছে। স্থানীয় সময় বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে দেশটির পূর্ব উপকূলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো বাংলাদেশি।

মাত্র ছয় ঘণ্টার বৃষ্টি। বুধবার রাতের আধারে ভয়াবহ দুর্যোগ নেমে আসে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। নিউইয়র্কের সাবওয়ে, বিমানবন্দর, রাস্তাঘাট, বাড়িঘর, সবকিছু পানিতে তলিয়ে যায়। একই পরিস্থিতি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সিতেও। আকস্মিক বন্যায় নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন অনেকে। দুটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির ইতিহাসে অন্তত আড়াইশ’ বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেউ।

একজন ভুক্তভোগী বলেন, আমরা কেউ কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি আরও সৃষ্টি হতে পারে।

আরেকজন প্রবাসী বাংলাদেশি বলেন, আমার বাসার বেসমেন্টে কোমর পর্যন্ত পানি ছিল। আমার সবকিছু নষ্ট হয়ে গেছে।

উত্তর আমেরিকায় সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি বসবাস করেন পূর্ব উপকূলীয় অঞ্চলে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব এলাকার হাজার হাজার বাংলাদেশিও।

হারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত রোববার লুইজিয়ানায় আঘাত হানা শক্তিশালী চার মাত্রার হারিকেনটি দুর্বল হয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র অতিক্রম করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button