সরকারবাংলাদেশস্বাস্থ্য

চলতি মাসে সিনোফার্ম-ফাইজারের আড়াই কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসে দেশে ২ কোটি সিনোফার্ম এবং ৫০ লাখ ফাইজারের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কারিগরি পরামর্শক টিমের অনুমোদন পেলে ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এ জন্য অনুমোদন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। পর্যাপ্ত টিকা হাতে আসার পর ১২-১৭ বছর বয়সীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো অন্য রোগীদের জন্য ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।

যদিও গতকাল রোববার ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক বলেন, দেশের ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button