বাংলাদেশ
উত্তরাঞ্চলে পানি কমলেও মধ্যাঞ্চল প্লাবিত

উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, আর মধ্যাঞ্চলে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র,ধরলা,তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি কমলেও, নিচু এলাকায় ঘরবাড়ি থেকে এখনও পানি না নামায় দুর্ভোগে রয়েছেন বানভাসিরা।
এদিকে, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ফরিদপুরে বন্যা পরিস্থিতি কয়েকদিন অপরিবর্তিত থাকতে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের ৮টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যাকবলিত ১৩ জেলায় এখনো পানিবন্দি লাখো মানুষ।
বাংলাটিভি/ সাকিব



