
রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটিকে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম।
এর আগে রোববার ভারতের দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠিটি পাঠানো হয়।
তবে ভারতকে দেয়া সেই চিঠির কোনো জবাব না পাওয়ায় আজকে আবারো চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে নানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেন, আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
বাংলাটিভি/ সাকিব



