
অক্টোবর থেকে ভারতে করোনার ভ্যাকসিন উৎপাদন জোরদার হলে, বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী তারা তা সরবরাহ করবে; ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারত সফর থেকে ফিরে, সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সফরে নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে।
এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে বৈঠকের কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



