অসুস্থ থাকায় সু চি হাজির হতে পারেননি আদালতে

অসুস্থতাজনিত কারণে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি আদালতে হাজির হতে পারেননি। সোমবার আদালতে সু চি’র শুনানিতে হাজির হওয়ার কথা ছিলো।
এদিকে সু চি ‘র আইনি দলের সদস্য ইউ খিন মাউং জাও জানিয়েছেন, সু চি ভালো নেই। তিনি হাঁচি দিচ্ছিলেন, তার চোখ মুখ লাল হয়েছে জানিয়ে তিনি আরো বলেন সু চি গাড়ি ভ্রমণে অসুস্থবোধ করছেন।
সোমবার সকালে সুচি তার আইনজীবীদের অসুস্থতার কথা জানিয়ে অনুপস্থিতির আবেদন করেন। আদালত চলাকালে আইনজীবীরা বিচারকরা তার অসুস্থতার কথা অবহিত করেন। আদালতও আগামী সোমবার পর্যন্ত সু চির বিরুদ্ধে তিনটি মামলার শুনানি মুলতবি করেন।
আগামী মঙ্গলবার সু চির দুটি মামলার হাজির হওয়ার দিন ধার্য করা আছে।
করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার মামলায় রাজধানী নেপিডোর আদালতে সু চির বিচার চলছে। জান্তা সরকার তার বিরুদ্ধে আরও চারটি দুর্নীতির মামলা দায়ের করেছেন।
বাংলাটিভি/ সাকিব



