উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বড় ধরনের হুমকি

উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা একে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছে। এজন্য বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্বদ্বার জরুরি বৈঠকে বসে।
জাতিসংঘে ফরাসী রাষ্ট্রদূত ডি রিভিয়েরে এ খবর জানিয়ে বলেছেন,আমরা সকলে উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি শান্তি ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লংঘন।
আমাদের অবশ্যই রাজনৈতিক আলোচনা প্রয়োজন। দরকার এর রাজনৈতিক সমাধান। তবে এর পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হতে হবে।
এটি অস্ত্র বিস্তার রোধ মেনে চলা অঞ্চলের জন্যে হুমকি। এ পরীক্ষা উত্তর কোরিয়ার প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি বিশ্বের জন্যেও হুমকি।
তিনি নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হয়ে আলোচনা পুনরায় শুরুর জন্যে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান। লন্ডন থেকে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং একে নিরাপত্তা পরিষদের স্পষ্ট লংঘন বলে উল্লেখ করেছে।
এ দিকে বুধবার দিনের প্রথম দিকে দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পর উত্তর কোরিয়া সমুদ্রে আরো দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার ওপর জাতিসংঘের কোন নিষেধাজ্ঞা নেই।কিন্তু উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাটিভি/শহীদ



