কাবুলে বিদ্যুৎকেন্দ্রে রকেট হামলা; দায় স্বীকার করেনি কেউ

আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত নয়টাই এই রকেট হামলার ঘটনা ঘটে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ছামতালা বিদ্যুৎকেন্দ্রে এই রকেট হামলার ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে এই আক্রমণ, তাও স্পষ্ট নয়।
কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস-কে (ইসলামিক স্টেট-খোরাসান) এই হামলায় জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে, গেল দুই দশক পর গেল ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবানের ভয়ে দেশত্যাগে মরিয়া হয়ে উঠেন সাধারণ আফগানরা।
এদিকে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবানরা তাদের বিজয় দাবি করে ১৭ আগস্ট। নিয়ন্ত্রণ নিলেও বিভিন্ন প্রদেশে তালেবানবিরোধী বিক্ষোভ চলতেই থাকে দেশটিতে। ১৮ আগস্টে জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে নিহত হন তিনজন।
বাংলাটিভি/ সাকিব



