শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

ঘোষণা করা হয়েছে ২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। চলতি বছর বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এ পুরস্কার জিতেছেন মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ নামের দুই সাংবাদিক।
নোবেল কমিটি এ যুগলকে ‘এমন ভূমিকা রাখা সব সাংবাদিককের প্রতিনিধি’ হিসেবে অভিহিত
এর আগে গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষায় ভূমিকা রাখায় মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।’
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।
বাংলাটিভি/ সাকিব



